বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আজ 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী শ্যামার আরাধনা করা হয়। একই দিনে দীপাবলি বা ‘দিওয়ালি’ উৎসবও উদযাপিত হয়।

সোমবার সন্ধ্যা থেকে দেশজুড়ে মন্দির ও ভক্তের ঘরে সহস্র প্রদীপের আলোয় আলোকিত হবে চারদিক। অশুভ শক্তির অন্ধকার দূর করে শুভ শক্তির জয়ের বার্তা নিয়েই পালিত হবে শ্যামা পূজা ও প্রদীপ প্রজ্জ্বলন। ‘দীপাবলি’ বা ‘দিওয়ালি’ শব্দের অর্থই হলো প্রদীপের সারি।

হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী শ্যামা শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতীক। পুরাণ মতে, দেবী শ্যামা দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে ‘কালী’ নামের উৎপত্তি। শক্তির দেবী হিসেবে শ্যামাপূজা রাতেই সম্পন্ন হয়। দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হিসেবে শ্যামার মাহাত্ম্য তন্ত্র ও পুরাণে বর্ণিত হয়েছে।

ধর্মীয় আচার অনুযায়ী, দেবাসুর সংঘর্ষে পরাজিত দেবতাদের আহ্বানে আদ্যাশক্তির দেহকোষ থেকে দেবী কৌষিকীর আবির্ভাব ঘটে—যাকে শ্যামার উৎস বলে উল্লেখ করা হয়। বঙ্গীয় তন্ত্রসার, শ্যামা রহস্যসহ বিভিন্ন গ্রন্থে দেবীর দক্ষিণ, সিদ্ধ, ভদ্র, শ্মশান, রক্ষা ও মহাকালীসহ নানা রূপের উল্লেখ আছে।

দেবীর উদ্দেশে বহু স্থানে বলিপ্রথা পালিত হয়—যার মধ্যে পাঁঠা, ভেড়া ও মহিষ বলি প্রচলিত। সন্ধ্যায় মৃত স্বজনদের আত্মার মঙ্গল কামনায় অনেকেই জলে প্রদীপ ভাসিয়ে প্রার্থনা করেন।

শাস্ত্রীয় মতে, ত্রেতাযুগে ১৪ বছরের বনবাস শেষে রাবণ বধের পর নবমীতে বিজয়োল্লাস নিয়ে শ্রীরাম অযোধ্যায় প্রত্যাবর্তন করেন দশমীতে। তার আগমনে নাগরিকেরা ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে যে আনন্দ উদযাপন করেন, সেটিই পরবর্তীতে দীপাবলি উৎসব হিসেবে প্রচলিত হয়।

 

অন্যদিকে বৈষ্ণব মতে, কার্তিক বা দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন। ভক্তির রশিতে আবদ্ধ হওয়ার সেই মাহাত্ম্যের কারণেই এ মাস ভগবানের প্রিয় মাস হিসেবে বিবেচিত এবং এই সময়ে ধর্মীয় আচরণে অক্ষয় ফল লাভের বিশ্বাস রয়েছে।

ঢাকায় প্রধান কয়েকটি মন্দিরে আজ শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে—ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও জয়কালী মন্দির। পাশাপাশি পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুর এলাকায় বেশ কয়েকটি অস্থায়ী মণ্ডপেও পূজার আয়োজন করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...