রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সাবেক নৌবাহিনী প্রধানের মৃত্যুতে জামায়াত প্রার্থী মাহমুদুল হাসানের শোক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

শোক বার্তায় তিনি বলেন, তিনি একজন দেশ প্রেমিক নৌ প্রধান ছিলেন। আনোয়ারার গর্বিত সন্তান হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করুক এবং তাকে জান্নাতে উচ্চ মকাম দান করুক।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের ছোট ভাই।

তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের ইতিহাসে প্রথম ভাইস অ্যাডমিরাল হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৭ সালে রিয়ার অ্যাডমিরাল এম. হাসান আলী খানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে ২০০৯ সালে ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহম্মেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান নিজাম। মাত্র ১৮ বছর বয়সে তিনি পাকিস্তান নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। পরবর্তীতে কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করে ১৯৭০ সালে করাচির পাকিস্তান নেভাল একাডেমিতে যোগ দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...