সোমবার, ৩ আগস্ট ২০২৬

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | চট্টগ্রামনিউজ.কম

দেশের ফুটবলের আজকের এই রাতটা বহুদিন গেঁথে থাকবে ফুটবল প্রেমীদের মনে। রোলার কোস্টার রাইডের মত টান টান উত্তেজনার ম্যাচে দুই দল করলো সাত গোল।
সেই ম্যাচে বাংলাদেশ হারলো ৪-৩ গোলে।

বৃহস্পতিবার (৯ অক্টোবার) এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুড়ে দাড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ। যখন উৎসব আনন্দেমেতে উঠেছে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি তখনই শেষ মিনিটের গোলে গ্যালারিতে বিষাদের কালো ছায়া নামিয়ে আনেন হংকং চায়নার হ্যাটট্রিক হিরো রাফায়েল মারকিস। ম্যাচের শেষে মিনিটে তার গোলে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাশলে ওয়েস্টউডের শিষ্যরা। এই হারে বাংলাদেশের মূল পর্বে খেলার স্বপ্ন কার্যত অসম্ভবই বলা চলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেক অভাবনীয় ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তেমন কোনও চাপ ছিল না, তাড়াহুড়োর দরকারও ছিল না। কিন্তু সোহেল রানা জুনিয়র বক্সের বাইরে থেকে ব্যাক পাস দেন মিতুলের উদ্দেশ্যে। সে পাসেও ছিল না গতি। ছুটে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে মিতুলকে আবারও পরাস্ত করেন বদলি ফরোয়ার্ড রাফায়েল মার্কেস।

এরপরই একসাথে তিনটি পরিবর্তন আনেন কাবরেরা। সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে জামাল, শোমিত ও ফাহামিদুলকে নামান কোচ। ৬৮তম মিনিটে শেখ মোরসালিন ডান দিক দিয়ে আক্রমণে উঠলেও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান।

৭৪ মিনিটের গোলে বাংলাদেশের হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল অনেকটা। সতীর্থের লং পাস নিয়ন্ত্রণে নেন এভারটন। দেখে-শুনে সাদ উদ্দিনের পায়ের ফাঁক দিয়ে গোলমুখে বল বাড়ান তিনি। নিখুঁত প্লেসিংয়ে বাকি কাজটুকু সারেন রাফায়েল।

শেষ দিকে এসে তাজের জায়গায় অভিষেক হয় যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের। একটি ভয় ধরানো ক্রসও করেছিলেন ২১ বছর বয়সী ডিফেন্ডার। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

তবে ৮৪ মিনিটে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরার মঞ্চ গড়ে দেন শেখ মোরসালিন। জামালের ফ্রি-কিকে এক ডিফেন্ডার হেড করার পর তা চলে যায় ফাহামিদুলের পায়ে, ইতালি প্রবাসীর ভলি গোলকিপার ঠিকমতো তালুবন্দী করতে পারেননি, সামনে থাকা মোরসালিন ডান পায়ে ঠিকই ঠিকানা খুঁজে নেন।

যোগ করা সময়ে এসে বাংলাদেশ ড্রয়ের সম্ভাবনা তৈরি করে। মোরসালিনের কর্নার থেকে এক ডিফেন্ডারের মাথা ছুঁইয়ে চলতি বলে পোস্টের সামনে থেকে হেডে করে স্কোর ৩-৩ করেন শমিত। কিন্তু নাটকীয়তা জমে ছিল আরও! ম্যাচের অন্তিম মুহূর্ত অবিশ্বাস্যভাবে জয়সূচক গোল পায় হংকং। বাংলাদেশের ভুলে রাফায়েল গোল করে হংকংয়ের জয় নিশ্চিত করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...