সোমবার, ৩ আগস্ট ২০২৬

দুবাই থেকে বিমানবন্দরে নেমে হঠাৎ অসুস্থ হয়ে বাঁশখালীর নাজিমের মৃত্যু

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বাঁশখালীর নাজিম উদ্দীন সিকদার (৪৫) নামে এক দুবাই প্রবাসী দেশে ফিরেই মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

দুবাই প্রবাসী নাজিম উদ্দিন গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ছমদ আলী সিকদার পাড়ার হাছান সিকদারের ছেলে।

জানা গেছে, উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্ৰামের বাসিন্দা নাজিম উদ্দিন সিকদার। আজ দুবাই থেকে দেশে আসছিলেন তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করার পর ইমিগ্রেশন শেষ করে বের হতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হেফাজ উদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, আমার ভাই নাজিম উদ্দিন দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। তার ওমানে একটি খাবার হোটেল ও সংযুক্ত আরব আমিরাতে পোশাকের ব্যবসা রয়েছে। দেশে ফেরার কথা আমাকে জানিয়েছিলেন। সকালে বিমান অবতরণ করে দেশের মাটিতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...