সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাঁশখালীর সাগর উপকূলীয় সরলে দুগ্রুপের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামনিউজ.কম

বাঁশখালীর সাগর উপকূলীয় সরল ইউনিয়নের পশ্চিম সরলে গত ৬ অক্টোবর সোমবার রাতে বিবদমান দুগ্রুপের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে ৪ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে । রাত ১১টার পরও পুলিশ ঘটনাস্থলে ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
গত ৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় পশ্চিম সরলে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। সংঘর্ষে ছররা গুলিতে আহত মো. আবু তাহের (৫৫), সাইদুল ইসলাম (১৭), নুরুল আবছার (১৬) ও মোহাম্মদ রুবেলকে (২১) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয় । এরা ছররা গুলিতে আহত হয় বলে দায়িত্বরত চিকিৎসক ডা. সৌরভ দেব বাপ্পি জানান । তিনি সবাইকে চমেক হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ঘটনার ব্যাপারে জানান সোমবার  সন্ধ্যা থেকে দু,পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে তিনি জানান ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...