সোমবার, ৩ আগস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

তিনদিনের সফরে আগামী ১০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের কর্মশালা এবং চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিতে তিনদিনের সফরে আগামী ১০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আগামী জাতীয় নির্বাচনকে রেখে প্রধান নির্বাচন কমিশনারের চট্টগ্রাম সফরকে সফল করে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রধান নির্বাচন কমিশনারের চট্টগ্রাম সফরসূচি উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম গত ৫ অক্টোবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,

আগামী ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে বিকাল ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হবেন এবং রাত্রীযাপন করবেন।
পরদিন ১১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরুপন ও উত্তরণের উপায়’ র্শীষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার।

১২ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সকাল বিভাগের সকল শীর্ষ কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল সিনিয়র নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ওইদিন বিকাল ৪টা ৫৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে চট্টগ্রাম শাহআমানত বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...