শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রঙ–বেরঙের ফানুসের আলোয় উজ্জ্বল চট্টগ্রামের আকাশ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে প্রবারণা পুর্ণিমার ফানুস উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রামের আকাশ।

প্রবারণার সবচেয়ে বড় অনুষঙ্গ ফানুস উড়ানোর সবচেয়ে বড় আয়োজনটা হয় নন্দনকানন এলাকায়। হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা রং-বেরংয়ের ফানুস নিয়ে হাজির হন বিহার চত্বরে। সন্ধ্যার আগেই বিহারের আঙ্গিনা ছাড়িয়ে অনুরাগীদের ভিড় ঠেকে আশপাশের সড়কগুলোতে।
দুর দুরান্ত থেকে ফানুস উৎসবে যোগ দিতে আসা বুদ্ধ ভক্তদের বিশ্বাস আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার নামই প্রবারণা। যার আলোতে কেটে যাবে সব অন্ধকার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রত্যাশা, হিংসায় উন্মত্ত অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের মুলমন্ত্রে উজ্জীবিত হওয়ার ব্রত নিয়েই প্রবারণার উৎসব পালন করছেন তারা।

একের পর এক আকাশে ওড়ানো হচ্ছে রঙবেরঙের ফানুস। উড়তে উড়তে ফানুসগুলো মিশে যাচ্ছে দূর নীলিমায়। মুহূর্তের মধ্যে রঙ–বেরঙের ফানুসের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে চট্টগ্রামের আকাশ। আজ সোমবার ৬ অক্টোবর চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমার সন্ধ্যা আকাশের এমন মুগ্ধতা প্রাণ ছুঁয়েছে হাজার হাজার নারী পুরুষের।

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সন্ধ্যা হতেই শত শত ফানুসের আলোয় উজ্জ্বল হয়ে উঠে পূর্ণিমার চাঁদ ওঠা আকাশ। এসময় আনন্দ, উচ্ছ্বাস আর গানে মেতে ওঠেন সব বয়সের মানুষ। নারী–পুরুষ, শিশুসহ সকল বয়সী মানুষ মেতে ওঠে প্রবারণার আনন্দে। এ সময় সাধারণ মানুষ আকাশপানে তাকিয়ে বর্ণিল সৌন্দর্য উপভোগ করে।

দেশের অন্যান্য বিহারের মত চট্টগ্রামের নন্দন কানন বৌদ্ধ বিহার এবং কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারের চিত্র ছিল এটি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, আকাশে ফানুস ওড়ানো কেবল বৌদ্ধদের উৎসব নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর বিশেষ তাৎপর্য রয়েছে। তাই ধর্মীয় রীতিনীতি মেনে বুদ্ধের প্রবর্তিত মন্ত্র পাঠের মাধ্যমে ওড়ানো হয় ফানুস।

বৌদ্ধ সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ বিহার সংলগ্ন চার রাস্তার মোড়সহ আশপাশের পুরো এলাকা ফানুস উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারেও ফানুস উৎসবের আয়োজন করা হয়। সন্ধ্যার সময় কীর্তন সহকারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ওড়ানো হয় আকাশ প্রদীপ বা ফানুস বাতি। এ সময় জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণির মানুষ সমবেত হয়ে উৎসবে মেতে ওঠে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার সকাল থেকে সব বিহারে বিপুল সংখ্যক সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। নিশ্চিদ্র নিরাপত্তার কারণে এবারও প্রবারণা উৎসবে ব্যাপক সংখ্যা মানুষের সমাগম ঘটে।

আজ সোমবার প্রবারণার ভোরে ফুল, ফলাদি, ধুপ– বাতি ইত্যাদি নিয়ে সকলে বৌদ্ধ বিহারে হাজির হন। উপস্থিত সকলে সমস্বরে মন্ত্রের মাধ্যমে পূজনীয় ভিক্ষুর সান্নিধ্যে পূজা উৎসর্গ করেন। এরপর দায়ক–দায়িকরা অষ্টশীল, পঞ্চশীল গ্রহণ করেন। বেলা এগারটায় শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান। সন্ধ্যায় সমবেত প্রার্থনায় মিলিত হন সকলে। প্রার্থনা শেষে বুদ্ধের সম্মুখে মোমবাতি প্রজ্বলন করে সকলে। এরপর শুরু হয় ফানুস উড়ানোর উৎসব। তরুণ–যুবরা ঢোল, কাসর, মন্দিরা ইত্যাদি বাজিয়ে বুদ্ধকীর্তন গাইতে থাকেন আর এদিকে জাদু মন্ত্রের মতো একের পর এক আকাশে উড়তে থাকে ফানুস। ফানুসের আলোর সাথে সাথে তারুণরা আতশ বাজির উৎসবে মেতে উঠেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...