নৌবাহিনীর নিয়মিত অভিযানে নোয়াখালীর হাতিয়া উপজেলাস্থ জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খাল থেকে চোরাই কয়লাসহ ৩টি ট্রলার জব্দ করেছে।
শনিবার ৪ অক্টোবর সকালে একটি ব্রিক ফিল্ডের ঘাটে অবৈধভাবে নিয়ে আসা কয়লাসহ তিনটি ট্রলার খালাস এর জন্য অপেক্ষায় থাকা অবস্থায় জব্দ করা হয়।
অভিযানকালে ৩টি ট্রলার হতে আনুমানিক ১৬০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। উক্ত কয়লার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এছাড়াও আটককৃত ট্রলারের মূল্য তিনটির মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা। জব্দকৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সমুদ্র ও উপকুলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
