রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চন্দনাইশে সিএনজি ছিনতাই মামলার প্রধান আসামি অস্ট্রেলিয়ান সাইফুল গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ( ৩৮ ) কে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

গতরাত (৩০ সেপ্টেম্বর) গোপন সূত্রের ভিত্তিতে হাটহাজারী থানার আমানবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তার সাইফুল রাঙামাটি জেলার লংগদু থানার রাংগীপাড়া এলাকার ওসমান গণির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার গাছবাড়ীয়া -ধোপাছড়ি- বান্দরবান সড়কের লট এলাহাবাদের ৩ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালকের হাত-পা বেঁধে পাহাড়ে ফেলে দিয়ে সিএনজি ছিনতাই করে। ঘটনার পর থেকেই চন্দনাইশ থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে কঠোর নজরদারির মাধ্যামে সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সাইফুল বিভিন্ন সময় নিজেকে অষ্ট্রেলিয়ান প্রবাসীসহ বিভিন্ন ধরনের ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। ছিনতাই করা সিএনজি নির্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রি করে বলেও স্বীকার করে। সে চারটি মামলা ছাড়াও চালক হত্যা মামলা সহ কয়েকটি মামলায় সন্দিগ্ধ আসামি বলেও পুলিশ সূত্রে জানা যায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে, সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির। দীর্ঘ চেষ্টার পর তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটির অন‍্য সদস‍্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...