সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণ করা সম্ভব। এবিষয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিডিএ এর কনফারেন্স হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর ইমারত নির্মাণ কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।

সভায় চট্টগ্রাম শহরকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে সকলে একমত পোষন করেন। সিডিএ এর পক্ষ থেকে বলা হয় এই শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষ থেকেই সম্ভব। ভবন নির্মানের ক্ষেত্রে সিডিএ এর পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের প্রকল্প অনুমোদন থেকে শুরু করে সব ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদান করা হয়।

রিহ্যাব সদস্যদের প্রকল্প সংশ্লিষ্ট বিষয়গুলো মনিটরিং করার জন্য সিডিএ এবং রিহ্যাব সদস্যদের নিয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুব শীঘ্রই সিডিএ, রিহ্যাব, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ডিফেন্স সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রিহ্যাব এর পক্ষ থেকে সিডিএ’র সকল কাজে আন্তরিক সহযোগীতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিডিএ’র পক্ষ থেকে রিহ্যাব সদস্য ফাইল অনুমোদনের জন্য জমা দেয়ার সময় ফাইলে রিহ্যাব সদস্যপদ নাম্বার সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব সিডিএ সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা মুফাখখারুল ইসলাম খসরু, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, উপদেষ্টা মন্ডলী সদস্য স্থপতি মাহাদী ইফতেখার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কায়েস উর রশিদ, তানভীর শাহরিয়ার রিমন।

সিডিএ’র পক্ষে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি’র চেয়ারম্যান এজিএম সেলিম, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, অথরাইজড অফিসার-২ তানজীব হাসান, সিনিয়র আর্কিটেক্ট মোহাম্মদ গোলাম রাব্বানী চৌধুরী, সহকারী অথরাইজ অফিসার ইলিয়াস আক্তার, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ হামিদুল হক প্রমুখ।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...