সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদে শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এসময় বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন হাজারো রোগী।

এতে ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.প্রণব কুমার চৌধুরী, নাক-কান-গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা.পংকজ কুমার চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো ও ল্যাসিক সার্জন অধ্যাপক ডা. ডা.প্রকাশ কুমার চৌধুরী, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা.সীমান্ত ওয়াদ্দাদার, চর্ম-যৌন-এলার্জি রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজশ্রী চৌধুরী, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ডা.সুলেখা চৌধুরী, ডা.জয়ন্তী সরকার, অর্থোপেডিক বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা.রাজর্ষি নাগ, জুনিয়র কনসালটেন্ট রানা দে, ডা.তাসিন মুহাম্মদ রেসাদ ও ডা.পরমোজ্জ্বল চৌধুরী।

ক্যাম্পে ফুল, উত্তরীয়বস্ত্র ও ক্রেষ্ট দিয়ে চিকিৎসকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।

এ চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে সকাল থেকেই রোগীর ভীড় জমে। এ আয়োজনে সেবাগ্রহীতারা খুশি। তারা জানান, গ্রামের মানুষ তাদেরই কৃতি সন্তানদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পেরে আনন্দিত।

মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা.সীমান্ত ওয়াদ্দাদার বলেন, দেশবন্ধু সংসদের ৭৫ বছরপূর্তি উপলক্ষে গ্রামের মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছেন। এ দেশবন্ধু সংসদ মানবতার কল্যাণে কাজ করে আরও অনেক দূর এগিয়ে যাক ।

অধ্যাপক ডা.প্রণব কুমার চৌধুরী বলেন, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। তাই নিজ গ্রামের মানুষের পাশের থাকার মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...