সোমবার, ১৭ আগস্ট ২০২৬

“দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে আনন্দে উদযাপন করতে পারে, সেটাই আমাদের মিশন”

সাফায়েত মেহেদী,মিরসরাই

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি৷ আমি দেখি নাই৷ সুনির্দিষ্ট বিষয়ে চট্টগ্রাম সফরে এসেছি। দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন৷ পার্বত্য চট্টগ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে৷ সেখানকার স্থানীয় প্রশাসন আছেন তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে —এমন কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক৷ 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন,আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরণের কোনো নির্বাচন হবে না৷ আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো৷

এ সময় তিনি বলেন,নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে৷ নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য৷ যাতে নির্বাচনের দিকে ইতোমধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি৷ জনগণ যাকে পছন্দ করবে তাদের সরকার হিসেবে মেনে নিবে৷ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে৷ কারণ আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরণের কোনো নির্বাচন হবে না৷ আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো৷ জনগণের প্রত্যাশা নিঃসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা সেটাই নিশ্চিত হবে৷

এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমূখ৷

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...