চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুলতান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
গরুর মালিক আবু তৈয়ব ধনা বাবুর্চি জানান, প্রতিদিনের মতো রাতে তিনি ষাঁড়টি গোয়ালে বেঁধে ঘুমাতে যান। সকালে উঠে আর গরুটিকে খুঁজে পাননি। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। গত কোরবানির ঈদে তিনি ৫২ হাজার টাকায় ষাঁড়টি ক্রয় করেছিলেন বলে জানান।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিষয়টি শুনছি এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
