রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঢাক-কাঁসরের বাদ্যে শুরু মহাষষ্ঠী, দেবী আসছেন গজে চড়ে

চট্টগ্রাম নিউজ ডেস্ক

” ঢাকে পড়েছে কাঠি। বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা আর কাঁসর ঝনঝন শব্দ। উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। সকালেই ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।”

শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব। বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব জন্য অপেক্ষা করে থাকেন। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলতলায় দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় সেই দুর্গোৎসব। এখন মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠী পূজা, সঙ্গে ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনি।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, এ বছর জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন (আগমন)। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। আর দেবী স্বর্গালোকে বিদায় (গমন) নেবেন দোলায় (পালকি) চড়ে। যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে।

আজ রবিবার মহাষষ্ঠী, আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) মণ্ডপে মণ্ডপে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। ধূপ-ধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যির তালে আজ আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ মহাষষ্ঠী। পঞ্জিকার সূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে।

মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাঁসর। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভ ছড়িয়ে পড়েছে চারদিকে। বাহারি আলোকসজ্জায় আজ থেকে উজ্জ্বল হবে দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী, লক্ষ্মী, কার্তিক-গণেশ।

মহাষষ্ঠীর বিষয়ে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপর্ণ ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ জানান, চট্টগ্রামের সবেচেয়ে বড় পূজার মণ্ডপ জেএমসেন হল মাঠে মহানগর পূজা পরিষদের মণ্ডপে প্রতিবছরের মতো এবারও সকাল সাতটায় শুরু হয়েছে ষষ্ঠী পূজা হবে। যা শেষ হবে সকাল নয়টার দিকে।

ষষ্ঠী পূজা উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের আগমন শুরু হয়েছে। রাতে এই সংখ্যা আরও বাড়বে।

হিন্দুশাস্ত্র মতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসেন। অসুরশক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হয় এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজোরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। আবির্ভূত হওয়ার পর দেবী দুর্গা আসুরিক শক্তিকে বিনাশ করে ত্রিভুবন রক্ষা করেন।

এবছর দেবী দুর্গার বাহন

হিন্দুশাস্ত্র অনুযায়ী, ভক্তের ডাকে প্রতিবছর মর্ত্যলোকে আসতে ও নিজ বাসস্থান কৈলাসে ফিরে যেতে শক্তির দেবী দুর্গার রয়েছে বিশেষ বাহন।

হিন্দু শাস্ত্রমতে, সপ্তমীর দিন দেবীর আগমন হয় আর দশমীর দিন গমন। সপ্তমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হয় ঘোটক বা ঘোড়া। সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হয় গজ বা হাতি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হয় নৌকা। আর সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবী মর্ত্যে আসেন দোলা বা পালকি চড়ে। সেই হিসেবে এবার দেবীর বাহন হবে গজ।

শাস্ত্রমতে, বিজয়া দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর ফিরে যাওয়ার বাহন ঘোটক বা ঘোড়া। বিজয়া দশমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন গজ বা হাতি। বিজয়া দশমী বুধবার হলে দেবীর নৌকা। আর বিজয়া দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবী দোলা বা পালকি চড়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান। সেই হিসেবে এবার দেবীর গমন হবে দোলায় চড়ে।

হিন্দু শাস্ত্রে গজ বা হাতি দেবী দুর্গার উৎকৃষ্টতম বাহন হিসেবে বিবেচিত। ‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা’— অর্থাৎ যদি হাতিতে চড়ে মা দুর্গার আগমন বা গমন হয়, তাহলে কোনও মহামারি, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি হয় না; মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। ভক্তদের বিশ্বাস এ বাহনে আগমন বা গমনের মাধ্যমে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ারও ইঙ্গিত দেন দেবী দুর্গা।

‘দোলায়াং মড়কং ভবেৎ’, অর্থাৎ দেবী দুর্গা দোলায় বা পালকিতে করে আসা বা যাওয়ার অর্থ- পৃথিবীতে মহামারি বা মড়ক, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যুর শঙ্কা।

সপ্তমী থেকে দশমী কোন পূজা কোন সময়ে

মহালয়া আর মহাপঞ্চমীর পর মহাষষ্ঠীতেও চণ্ডীপাঠ ও চণ্ডীপূজার মাধ্যমে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়েছে। এই আয়োজন শেষ হবে বিজয়া দশমীতে মহা-আরতির মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে। পঞ্জিকামতে দুর্গাপূজার বাকি দিনগুলোর সময়সূচি দেখে নেওয়া যাক একনজরে—

মহাসপ্তমী

সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী। এ দিন সকালে নবপত্রিকা স্থাপন করা হবে। ‘নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান— এই ৯টি উদ্ভিদকে পাতাসহ একটি কলাগাছের সঙ্গে একত্র করা হয়।

পরে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবীপ্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম ‘কলাবউ’।

নবপত্রিকার ৯টি উদ্ভিদ প্রকৃতপক্ষে দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতীকরূপে বিবেচনা করা হয়। এই ৯ দেবী একত্রে ‘নবপত্রিকাবাসিনী নবদুর্গা’ নামে ‘নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমোঃ’ মন্ত্রে পূজিত হন।

নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। দুর্গাপ্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেই দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপচারে দেবীকে স্নান করানো হয়।

মহাষ্টমী

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষ্টমী। অষ্টমী পূজার মূল আকর্ষণ কুমারী পূজা। এদিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। চট্টগ্রামে সবচেয়ে বড় পরিসরে কুমারী পূজা হয় পথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে।

মহানবমী

বুধবার (১ অক্টোবর) মহানবমী। এদিন সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে। পুষ্প, অর্ঘ্য নিবেদন শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা। কোনো কোনো মণ্ডপে নবমীতে যজ্ঞের আয়োজন হয়। মহানবমীতে ভারাক্রান্ত হয়ে উঠতে শুরু করে ভক্তদের হৃদয়।

মহাদশমী

বৃহস্পতিবার (২ অক্টোবর) মহাদশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...