রবিবার, ২ আগস্ট ২০২৬

চকরিয়ার বড় করবস্থানের সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢেমুশিয়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এ সড়ক। এছাড়া ঢেমুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদও এ বড় কবরস্থানের সাথে সংযুক্ত। ফলে হাজার হাজার মুসল্লী এ মসজিদে নামাজ আদায় করতে যায়।

কিন্ত এ সড়কটির প্রায় পুরো অংশ ছোট, মাঝারি ও বড় গর্তে ভরপুর। ফলে কবরস্থানে এ সড়ক দিয়ে লাশ বা মরদেহ নেওয়া যায় না। তাই মানুষকে বড় কবরস্থানে লাশ বা মরদেহ নিতে হলে বিভিন্ন বিকল্প সড়ক ব্যবহার করতে হয়।

এছাড়া এ সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকে। সড়কটি চলাচলের অযোগ্য হওয়ায় এখন কোন ধরনের যানবাহন যাতায়াত করে না। এ সড়ক দিয়ে নুরানী মাদ্রাসা ও বালিকা মাদ্রাসার অধিকাংশ ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকে, কিন্তু সে সড়কটি এখন পথচারীদের দুর্ঘটনার খোরাক হিসেবে কাজ করে।

এ সড়ক আয়তন প্রায় ১.৫ কিলোমিটার। সড়কের পুরো অংশ বিভিন্ন গর্তে ভরপুর। বিএনপির নেতৃত্বধীন চারদলীয় জোট সরকারের আমলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এ সড়কটি নির্মাণ ও মেরামত করেছিল এরপর থেকে এ সড়কে আর উন্নয়নের ছোয়া লাগে নিই। অর্থাৎ এ সড়কটি বিগত ২০ বছর উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত ছিল।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, এ সড়কটি এখন একটি মরণ ফাঁদ। এ সড়ক দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে থাকে। মানুষের মৃত্যুর পরে স্থান হচ্ছে কবরস্থান। কিন্তু কবরস্থানের সড়কটির এমন অবস্থা হয়েছে লাশ নেওয়া দুরে কথা মানুষও হেটে যেতে পারে না। এমতাবস্থায় সরকার থেকে এ সড়কটি সংস্কার বা মেরামত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। তাই সরকারের প্রতি অনুরোধ করব দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য।

ঢেমুশিয়া বড় কবরস্থান এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিন রিয়াদ বলেন, আমি একজন চাকুরীজীবি। ছুটির দিনে নিজ এলাকায় আসলে আমার মনটা অনেক ছোট হয়ে যায়। কেননা, রাস্তার অবস্থা দেখলে মনে হয় আমরা চাষের জমির উপর বসবাস করি। প্রায় ২০ বছর এই সড়কে উন্নয়নের ছোয়া লাগে নিই। এছাড়া এ রাস্তা দিয়ে কোন অসুস্থ রোগী নিতে অনেক কষ্ট হয়, কারণ এ রাস্তা দিয়ে কোন পরিবহন চলাচল করে না। যেখানে একটা বড় কবরস্থান আছে সেখানে রাস্তার এ অবস্থা কোনদিন মেনে নেওয়া যায় না। তাই আমি সরকারের প্রতি অনুরোধ করব দ্রুত সময়ে পদক্ষেপ নিয়ে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সড়কটির ব্যাপারে আমাদের নজরে এসেছে। খুব দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...