শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের কিশোররা।

ম্যাচের শুরুতেই ঝড় তোলে বাংলাদেশ। তৃতীয় মিনিটে নাজমুল হুদা এবং চতুর্থ মিনিটে অপু রহমানের গোলে এগিয়ে যায় দলটি। তবে বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ফলে দুই গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

প্রথম গোলটি আসে পাকিস্তানের ডিফেন্স ও গোলরক্ষকের ভুলে। ডান দিক থেকে অপু রহমানের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন রক্ষণের কেউ। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল ঠান্ডা মাথায় জালে পাঠান নাজমুল।

এর মিনিটখানেক পর অপু রহমান নিজেই করেন দ্বিতীয় গোল। বাম দিক থেকে বক্সে ঢুকে কোনাকুনি শটে পাকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের ডিফেন্সচেরা পাস থেকে পাওয়া বল গোলপোস্টের সামনে পেয়েও বাইরে মারেন মাহিন।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও নেপাল। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনাল খেলবে বাংলাদেশ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...