সোমবার, ১৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১, সড়ক অবরোধের ডাক

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। 

এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ হয়।

সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধা বেলা সড়ক অবরোধ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেয়া হয়।

সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার পর সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় বাড়ির পাশে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...