সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১১ হাজার ভোল্টের কাভারবিহীন তারে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারার পল্লী বিদ্যুৎতের ১১ হাজার ভোল্টের কাভারবিহীন তারে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে চারটার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল এলাকার মাষ্টার আশরাফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আকতার (২৫) একই এলাকার মোহাম্মদ তারেকের স্ত্রী। তাদের সংসারে রয়েছে তিন বছরের এক ছেলে ও ছয় মাসের একটি শিশু।

প্রাথমিকভাবে জানা গেছে, আসমা বিকেলে শুকানো কাপড় আনতে গিয়ে ঘরের ছাদের উপরে থাকা আনোয়ারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ১১ হাজার ভোল্টের কাভারবিহীন তারে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার অভিযোগ করেছেন, তারা আগেও বারবার পল্লী বিদ্যুৎকে ঝুঁকিপূর্ণ তার সরানোর জন্য লিখিত ও মৌখিকভাবে জানিয়েছিলেন। শ্বশুর মাষ্টার আশরাফ আলী আজাদী বলেন, “এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ঝুঁকিপূর্ণ তার সরানোর জন্য আমাদের বারবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার মেলেনি।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, বিষয়টি শুনেছি। পরিবার এখনও অভিযোগ দেয়নি। পুলিশ বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...