সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ১১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানা এলাকা, আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০–৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান প্রদর্শন করে একটি মিছিল বের করায় পুলিশ অভিযান চালিয়ে ১১ জন কে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, মিছিলটি দেখার পর সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ-এর নির্দেশনায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিল থামায়। পুলিশি অভিযানকালে মিছিলে অংশগ্রহণকারী ১১ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ ইমরানুল হক রোমান (৪৩), মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মোঃ সাইদুল ইসলাম (২৮) ও হাজী মোঃ নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও ১৫–২০ জন পলাতক রয়েছে। এরা সরকারি নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের প্রসার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন।

ওসি বাবুল আজাদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...