সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মিরসরাই দিন দুপুরে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি:  স্বর্ণালংকার, টাকা লুট

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনকী আস্তানা এলাকার ভাসানি ভিলায় কাতার প্রবাসী আরিফুল ইসলামের বাসায় এই চুরির ঘটনা ঘটেছে।

এসময় ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, একটি ডিজিটাল ক্যামরা, জায়গার দলিল ও স্বাক্ষরিত চেকবই নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের জয়নাল উদ্দিন সরদার বাড়ির কামরুল হাসানের বসতঘরেও চুরির ঘটনা ঘটে। এইসময় চোরের দল বসতঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারির লক ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা, ব্যবহার সামগ্রী ও ব্যবহারের কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগি কামরুল হাসান জানান, শুক্রবার স্ব-পরিবারে ডাকঘর এলাকায় এক আতœীয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলাম। সন্ধ্যায় বাড়িতে এসে দেখি দরজা ভেঙ্গে চোরের দল আমার সবকিছু নিয়ে গেছে। চুরির ঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইব্রাহিম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলমান রয়েছে।

কাতার প্রবাসী ও মিরসরাই সমিতি কাতার’র প্রচার সম্পাদক আরিফুল ইসলাম জানান, পরিবারের সবাই এক আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে থাকায় বাসা কেউ ছিলনা। এ সুযোগে শনিবার সকাল ১০টায় বাসার দরজা ভেঙ্গে ঢুকে সব কিছু তছনছ করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, ডিজিটাল ক্যামরা ও জায়গার দলিল এবং স্বাক্ষরিত চেক নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি টিভি ফুটেজ আমাদের হাতে রয়েছে। বিষয়ে আমরা কাজ করছি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...