সোমবার, ১৭ আগস্ট ২০২৬

এনসিটি নিয়ে ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসেন: ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘এনসিটি নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে বিদেশিদের দেওয়ার জন্য। আমরা অন্তবর্তী সরকারকে অনুরোধ করবো বিগত ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসেন।বিদেশি কোনো কোম্পানিকে বন্দর দেবেন না। ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেবেন না।

চট্টগ্রাম বন্দর বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে পরিচালিত হবে। এনসিটি বিদেশিদের দিয়ে দিলে যদি চট্টগ্রাম বন্দর অচল হয়ে যায় তার দায়দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে, শ্রমিক-কর্মচারীরা নেবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্ট্র্যান্ড রোডের মিষ্টিমুখ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বন্দর ল্যাসিং আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সংগঠন সভাপতি মো. ইকবাল হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক মুহূর্তের জন্য বন্দর বন্ধ হতে দিইনি, দেব না।

কারণ চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃদপিণ্ড। বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন। জাতীয় অর্থনীতিতে বন্দরের শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বার্থওয়ারি শ্রমিকদের কিছু দাবি বাকি আছে। আমরা কিছু দাবি পূরণ করেছি। দাবিগুলো লিখিতভাবে অ্যাসোসিয়েশনকে জানাবো। যাতে বন্দরে শ্রম অসন্তোষ না হয়। বিগত সরকার ১৭ বছর বন্দরের শ্রমিক নেতাদের গলা চেপে ধরেছে। তাদের কথা বলতে দেয়নি। তারা এক সংগঠনের নামে শ্রমিক নেতাদের কণ্ঠরোধ করে একদলীয় শাসন কায়েম করেছিল। তারা এখন বন্দর ছেড়ে পালিয়েছে। আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে বন্দর সচল রেখেছি।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, বন্দরের ল্যাসিং আনল্যাসিং শ্রমিকরা অনেকভাবে অবহেলিত।  বার্থ অপারেটররা কালক্ষেপণ করে ন্যায্য পাওনা দিতে চায় না। আপনারা ভালো হয়ে যান। আমাদের ন্যায্য পাওনা দিয়ে দেবেন। আমাদের সেফটি সরঞ্জাম, পরিচয়পত্র দেবেন। আট ঘণ্টায় ২৫ কনটেইনারের বেশি লোড আনলোডকে প্রোডাকশন বলা হয়। আমাদের প্রাণের দাবি ল্যাসিং শ্রমিকদের প্রোডাকশন অবশ্যই দিয়ে দিতে হবে।

তিনি বলেন, বন্দরের নব্বই শতাংশ রাজস্ব আয় হয় কনটেইনার বার্থের ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের হাত দিয়ে। সেই শ্রমিকরা অবহেলিত। আমরা এক মায়ের সন্তান হিসেবে ঐক্যবদ্ধভাবে সব দাবি আদায় করবো।

তিনি বার্থ অপারেটরদের শ্রমিকদের সেফটি পোশাক, বর্ষাকালে রেইন কোট, শীতে শীতকালীন পোশাক দেওয়ার দাবি জানান।

নবনিযুক্তদের শপথবাক্য পাঠ করান সংগঠন সভাপতি মো. ইকবাল হোসেন। শপথ নিয়েছেন নবনিযুক্ত কার্যকরী সভাপতি মো. লিয়াকত আলী, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন, প্রচার সম্পাদক মো. শহিদুল্লাহ ও কার্যকরী সদস্য জামাল উদ্দিন।  ফুল দিয়ে তাদের বরণ করেন সংগঠনের নেতারা।

দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...