মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

স্যার আশুতোষ কলেজের পাভেলের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থী পাভেল মহাজন।

গতকাল বৃহস্পতিবার রাতে (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটসের পরিচালক মোসা.মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য পাভেল মহাজনসহ ৫জনকে মূল্যায়নের মাধ্যমে মনোনীত করা হয়েছে।

পাভেল নগরীর চান্দগাঁও মধ্যম মোহরা ব্রাহ্মণপাড়ার দিলিপ মহাজন ও রূপনা মহাজন দম্পতির সন্তান। সে স্যার আশুতোষ সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের (অনার্স) শিক্ষার্থী।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.পার্থ প্রতীম ধর বলেন, জাতীয় পর্যায়ে পাভেলের এ অর্জন সত্যি প্রশংসনীয়। এ অর্জন চট্টগ্রামের রোভার স্কাউটে আরেকটি স্বর্ণ পালক যুক্ত করেছে।

এছাড়া পাভেলের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা রোভার কমিশনার প্রফেসর ফজলুল কাদের চৌধুরী ও সম্পাদক বোরহান উদ্দিন।

এর আগে গত ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৩ সালের জাতীয় পর্যায়ের “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাতাঁর মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” এর জন্য ৫ জন রোভার স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...