আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড দীপক ত্রিপুরা, উপজেলা সেনাবাহিনী, আনসার, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এছাড়া রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাস্টার ওসমান গনি , বিএনপির সিনিয়র নেতা এম মঞ্জুর উদ্দিন চৌধুরী ও সরোয়ার আলম মাসুদ, এনসিপির নেতা ও কারা পরিদর্শক জোবায়ের আলম মানিক, আক্তারুজ্জামান, মাহমুদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাস্টার গনি সাহেব, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্র ও সদস্য সচিব প্রদীপ ধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দীপক বড়ুয়া ও সদস্য সচিব রাহুল ধর।
বক্তারা বলেন, এবছর শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে প্রশাসন সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন তারা।
আর এইচ/
