মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় বাসের ধাক্কায় শিক্ষক নিহত, বিক্ষোভে যানচলাচল বন্ধ

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বেপরোয়া গতির যাত্রীবাহী মারসা পরিবহনের ধাক্কায় জাগির হোসেন(২৬)নামক একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতিতে স্হানীয়দের বিক্ষোভে যান চলাচল বন্ধ রয়েছে।সড়কের উভয়পাশে প্রায় ৪কিলোমিটার ধরে যানজট সৃষ্টি হয়েছে।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর কাজী ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাগির হোসেন(২৬)উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড কালু সিকদার পাড়ার বাসিন্দা আবুল ফজল (ভোলা মিয়ার) পুত্র এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ফরহাদ হোসেন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে , কক্সবাজারগামী একটি দ্রুতগতির মারসা পরিবহনের বাস একটি লেগুনা গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে খাদে পড়ে যায়।এতে জাগির হোসেন নামক এক পথচারী গাড়ীর সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় গাড়িটিও খাদে পড়ে গেলে জাগির হোসেন গাড়ির নীচে চাপা পড়ে যায়। দীর্ঘ ১ঘন্টা পর ফায়ার সার্ভিস,পুলিশ ও স্হানীয়দের সহযোগিতায় বাসটি উদ্ধার করে বাসের নীচ থেকে জাগিরের মুতদেহ উদ্ধার করা হয়। পুরো বাসটি তল্লাশি চালিয়ে আর কাউকে বাসের নিচে পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম দূর্ঘটনায় মুত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।যান চলাচল স্বাভাবিক করতে বিক্ষোভকারিদের সাথে সেনাবাহিনী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের আলোচনা চলছে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...