কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নবী হোছাইন চৌধুরী আদালতে হাজিরা দিতে এসে ফের গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ায় পর আদালত প্রাঙ্গণ থেকে কক্সবাজার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী দীর্ঘদিন কারাভোগ করার পর কিছুদিন আগে জামিন নিয়ে কারামুক্ত হন।
আর এইচ/
