মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

“আফগান চ্যালেঞ্জ আজ, টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ”

খেলাধুলা ডেস্ক:

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। জিততে পারলেই টুর্নামেন্টে টিকে থাকার আশা থাকবে লিটন দাসের দলের, আর হারলে বিদায় প্রায় নিশ্চিত।

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে আফগানিস্তান এগিয়ে অনেকটাই, বাংলাদেশ এখনও খুঁজছে ছন্দ। ২০১৪ সালে মিরপুরে আফগানদের বিপক্ষে ৯ উইকেটের জয়ে যাত্রা শুরু করেছিল টাইগাররা। কিন্তু এরপর থেকে মুখোমুখি ১২ লড়াইয়ে ৭ বার জয়ী হয়েছে আফগানিস্তান। সর্বশেষ গত বছর জুনে বিশ্বকাপে আফগানদের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ, আর আফগানরা খেলেছিল সেমিফাইনাল।

হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে রানরেটের দিক থেকেও এগিয়ে আছে আফগানরা। অন্যদিকে, বাংলাদেশ একই প্রতিপক্ষকে হারালেও লঙ্কানদের কাছে হেরে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছে। এখন আফগানিস্তানকে হারানোর পাশাপাশি শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়ও প্রার্থনা করতে হবে টাইগারদের।

সব মিলিয়ে নানা সমীকরণ থাকলেও মূল লক্ষ্য একটাই—আজ জয় ছাড়া উপায় নেই। আফগানদের হারাতে না পারলে এশিয়া কাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...