মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে উপজেলার ৯১ মণ্ডপে এবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রধায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ৫ টার দিকে চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় দুর্গাপুজা পালনে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সার্বিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে বক্তব্য দিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

উপজেলা প্রশাসনের সভায় চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৭টি প্রতিমা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মন্দির ও মন্ডপ কমিটির সংশ্লিষ্টরা থেকে স্ব স্ব মণ্ডপের সমস্যা এবং করনীয় নির্ধারন সার্বিক চিত্র তুলে ধরেন।

উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

এতে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও সেনাবাহিনীর প্রতিনিধি।

এছাড়া অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও চকরিয়া উপজেলায় ৪৭টি মণ্ডপে প্রতিমা পূজা ও ৪৪ মণ্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। আমরা আশাকরি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় প্রতিটি মণ্ডপে পূজারীরা নিরবিচ্ছিন্ন ভাবে উৎসব উপভোগ করতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...