মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বদরখালীতে আইন-শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে আইন-শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির হলরুমে বদরখালী বিট পুলিশিং এর উদ্যোগে উপরোক্ত উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বদরখালী ভার্চু স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে ও সাংবাদিক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় এবং বদরখালী মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আয়ুবীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপরোক্ত কার্যাক্রম শুরু হয়।

উক্ত উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী,বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদুল আলম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি এহেছানুল কাদের চৌধুরী সাব্বির, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এম আলী আকবর, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির, বদরখালী বাজার আইন-শৃঙ্খলা কমিটির প্রধান সমন্বয়কারী আইয়ুব আজম বাহাদুর, বদরখালী ইউনিয়ন জামায়াতের আমির ওমর আজম, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন এম.এ, বদরখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, বদরখালী আল-আজহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দিন, বদরখালী কলোনিজিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাঈম লিটন এবং বদরখালী ভার্চু স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, বদরখালী ইউনিয়নে চুরি,খুন,ডাকাতি, চাঁদাবাজি ও মাদক সেবন প্রতিনিয়ত হচ্ছে । ফলে শান্তিপূর্ণ বদরখালী এখন অশান্তির রাজ্যের পরিণত হয়ে। তাই বক্তারা বদরখালীতে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ির স্থাপনের জোর দাবি জানান। কেন না, চকরিয়া থানা থেকে পুলিশ আসতে আসতে অপরাধীরা অপরাধ করে চলে যায়। ফলে অপরাধের প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোহিদুল আনোয়ার বলেন, চকরিয়া থানা ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। সে হিসেব আমাদের পুলিশ সংখ্যা অনেক কম। তবু আমরা চেষ্টা করি যেখানে অপরাধ হয় সেখানে গিয়ে মোকাবেলা করার জন্য। বদরখালীতে আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে তা খুব শীঘ্রই উন্নতির দিকে যাবে।

তিনি আরো বলেন, বদরখালী অপরাধের যে প্রবণতা বেড়েছে খুব দ্রুত সময়ে উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। তবে বদরখালীবাসীর সহযোগিতা কামনা করি। পুলিশের সবকিছু একা করা সম্ভব নয়,পাশাপাশি জনগণের সহযোগিতা লাগবে। বদরখালীতে যারা মাদকের সাথে জড়িত এবং অন্যন্যা খারাপ কাজে জড়িত তারা কেউ রেহায় পাবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...