পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় দুটি লবণ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ‘পটিয়া সল্ট’ ও ‘জে.কে সল্ট’ নামের মিল দুটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লবণ মিলের মালিক জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে মিলের ভেতরের কাঁচামাল ও অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আর এইচ/
