মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ছেলেকে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাহেদ হত্যার প্রধান আসামি তার বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ ও পুলিশ। রবিবার রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে দ্বিতীয় স্ত্রীসহ আটক করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘাতক বাবাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাকে মিরসরাই থানায় আনা হচ্ছে। বিস্তারিত শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদ নিজ বাড়িতে বাবার হাতে খুন হন।

পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে আনেন নুরুজ্জামান। বিষয়টি জানতে পেরে শাহেদ মাকে সঙ্গে নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাড়িতে যান। এ সময় মা কামরুজ্জাহানকে মারধর করতে গেলে ছেলে শাহেদ মাকে বাঁচাতে এগিয়ে আসেন। একপর্যায়ে নুরুজ্জামান নিজের ছেলেকে বুকে ছুরি মেরে হত্যা করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহেদের।

ঘটনার পর নিহতের মা কামরুজ্জাহান বাদী হয়ে মিরসরাই থানায় নুরুজ্জামানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...