মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চকরিয়ায় ডায়গনস্টিক সেন্টারে অভিযান : এক দালালকে কারাদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বেএ  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামে একজন দালালকে আটক করা হয়। উক্ত দালালকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার জন্য চকরিয়া এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার, চাকরি ল্যাব হাউজ প্যাথোলজিকে ১০ হাজার, চকরিয়া হিলসাইড প্যাথোলজি ল্যাবকে ১০ হাজার এবং চকরিয়া হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে চকরিয়া এল কে ফার্মেসিকে ৫ হাজার ও চকরিয়া হুমায়ুন ফার্মেসিকে ২হাজার অর্থদন্ড প্রদান করা হয়৷ বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং ফার্মেসি মিলে মোট ৮২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। কারণ, নিয়মিত অভিযান চলমান না থাকলে বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ও ফার্মেসিগুলোতে অব্যবস্থাপনা বজায় থাকবে। তাই এসব প্রতিষ্ঠানের মালিকদেরকে নিয়ম-কানুন মেনে চলা দরকার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...