মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রামগড়ে মারমা ঐক্য পরিষদ ৭তম কাউন্সিল অনুষ্ঠিত

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় শাখার ৭তম কাউন্সিল হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

কাউন্সিলে প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বলেন, অনেক পিছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে পিছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কাউন্সিলে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপু মারমা, সাথোয়াই প্রু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মংসাপ্রু কার্বারী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি সাজাইমং মারমা, সাধারণ সম্পাদক উথইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আসিমং মারমা ও মহিলা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি নুমাইচিং মারমা, কাউখালি উপজেলার ভ্রারপ্রাপ্ত সভাপতি থুইশেলা মারমা, সাধারণ সম্পাদক উসাচিং মারমা, মহিলা ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উক্রাচিং মারমা প্রমূখ।

কাউন্সিলে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করেন রামগড় মারমা যুব ঐক্য পরিষদ।

কাউন্সিলে চাইলাপ্রু মারমা কে সভাপতি, অংশেপ্রু মারমা কে সাধারণ সম্পাদক ও চাইথোয়াই মারমা কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রামগড় পৌর কমিটি ঘোষনা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...