মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২৫ এ অংশ নেবেন লোহাগাড়ার সন্তান রহিম

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল এ্যাসেম্বলীতে ‘২০২৫ এ যোগ দিতে যাচ্ছেন চট্টগ্রামের সন্তান বাংলাদেশের স্বনামধন্য প্রফেশনাল বাইক স্ট্যান্ড ও ব্লগার আব্দুর রহিম।বিশ্বের যুব প্রতিনিধিদের নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

আগামী ১৫ সেপ্টেম্বর তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন । ১৭ থেকে ২১ সেপ্টেম্বর নিঝনি নোভগোরদ শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক উৎসবে তিনি স্পোর্টস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।এ উৎসবে বিশ্বের ১২০টি দেশের ২হাজারের অধিক তরুণ অংশগ্রহন করবে বলে জানা গেছে।

আব্দুর রহিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পোষ্ট অফিস রোড় এলাকার বাসিন্দা নুরুল আমিনের পুত্র৷

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতা, ক্রীড়াবিদ, উদ্যোক্তা, বিজ্ঞানী ও শিল্পীদের সমন্বয়ে আয়োজিত এই উৎসব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক বিরল সম্মান। এই এসেম্বলির পাশাপাশি ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আব্দুর রাহিম অংশ নেবেন রিজিওনাল হসপিটালিটি প্রোগ্রামে, যেখানে তাকে স্বাগত জানাবে ইভানোভো রিজিওন, যা প্রাকৃতিক সৌন্দর্য, টেক্সটাইল শিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত। এ সফরের আগে তিনি রাশিয়ান ফেডারেশনের চট্টগ্রামস্থ কনসাল জেনারেল আর্কিটেক আশিক ইমরান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ অভিজ্ঞতাকে জীবনের একটি বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

আব্দুর রাহিম কেবল একজন স্ট্যান্ড ও ব্লগারই নন, তিনি রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর হিসেবেও সক্রিয়, নিরাপদ ড্রাইভিং, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করে নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান প্রশংসিত। একজন তরুণ ক্রীড়াবিদ, ব্লগার ও সামাজিক কর্মী হিসেবে তার এই আন্তর্জাতিক প্রতিনিধিত্ব দেশের ভাবমূর্তি নিঃসন্দেহে উজ্জ্বল করবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...