মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার মামলার আসামি গ্রেপ্তার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুটের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেপ্তার আরকান উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. জাগির হোসেনের ছেলে।

শুক্রবার (১২সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে থানা পুলিশের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার দেখানো মতে, লুটের টাকা থেকে ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা তুলে সিএনজি চালিত অটোরিকশাযোগে গ্রামীণ ব্যাংক কাঞ্চনা সাতকানিয়া শাখায় যাচ্ছিলেন কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী। এ সময় অটোরিক্সায় থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী ওই কর্মকর্তার গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে তিন লাখ টাকা ও একটি মোবাইল (আইফোন) ফোন ছিনিয়ে নেয়। পরে অটোরিকশাটি কিছু দূর গেলে ওই কর্মকর্তাকে অটোরিক্সা থেকে সড়কের পাশে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশা যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মো.ফোরকান বাদী হয়ে ঘটনার দিন রাতে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আরকান চৌধুরীকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি আরকান চৌধুরী ঘটনায় জড়িত থাকার কথা পুলিশ নিকট  স্বীকার করেছে। তার দেখানো মতে-তার ঘরের খাটের তোষকের নীচে ও আলমারির ড্রয়ার থেকে ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। তাকে শনিবার (১৩সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...