মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চন্দনাইশে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে প্রেমিকের সাথে বিয়ের পর চার মাস না যেতেই সালিমা সুলতানা (১৮ ) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তারই বাবার বাড়ী থেকে।

শুক্রবার ( ১২ সেপ্টেম্বর ) বিকালে চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিড়িংঘাটা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সালিমা ওই এলাকার কামাল উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায় বিয়ের পর থেকে ওই তরুণী বাবার বাড়িতেই অবস্থান করতেন। মরদেহ উদ্ধারের আগে স্বামী-স্ত্রী একই কক্ষে ছিলেন। ঘটনার পর থেকে স্বামী সাইফুল ইসলাম (২০) পলাতক রয়েছে। সাইফুল একই গ্রামের লোকমান গণির ছেলে।

নিহতের পরিবারের দাবি, সালিমা সুলতানা ও সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক প্রকাশের পর বিগত ঈদুল আযহার দশ দিন আগে আকদ এবং ছয় লাখ টাকা দেনমোহরে কাবিনের মাধ্যমে উভয় পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হয়। পরে ছেলের পরিবারের দাবি অনুযায়ী তিন লাখ টাকা পরিশোধ করার পরও সালিমাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুড় বাড়িতে তুলে নেয়নি। বরং বিয়ে ভেঙে দেয়ার জন্য তার শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন টাললবাহানা শুরু করে।

নিহতের মা খাইরুন্নিছা জানান, সালিমা সুলতানার স্বামী সাইফুল ইসলাম স্ত্রীর সাথে একান্তে সময় কাটাতে কয়েকদিন পর পর শ্বশুর বাড়িতে আসতেন। ঘটনার দিন জুমার নামাজের পর সাইফুল শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে দরজা-জানালা বন্ধ করে দীর্ঘ এক ঘন্টা অতিবাহিত করার পর ঘর থেকে বেরিয়ে যায়। এর পর সালিমা সুলতানাকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে শয়ন কক্ষে প্রবেশ করে সালিমা সুলতানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয় তার মা খাইরুন্নিছা। তার চিৎকার শুনে নিহতের চাচা মিজান এসে রশি কেটে নিচে নামিয়ে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ঊর্মি চক্রবর্তী সালিমা সুলতানাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দোহাজারী হাসপাতালে যাই। সেখানে নিহতের পরিবারের কাছ থেকে প্রাথমিক তথ্য নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

আরও পড়ুন

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...