মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির প্রাণশক্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক -ই- আজম বীর প্রতীক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির প্রাণশক্তি। তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে এবং তাদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করতে হবে।

উপদেষ্টা আজ শুক্রবার ( ১২ সেপ্টেম্বর ) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপদেষ্টা বলেন, মহানগর ক্রীড়া অঙ্গন কেবল একটি খেলার মাঠ নয়, এটি তরুণদের স্বপ্ন গড়ে তোলার একটি কেন্দ্র। এখানে যারা খেলবে, তারা শুধু জয় বা পরাজয়ের স্বাদই পাবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা অর্জন করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।

উপদেষ্টা আরো বলেন, আমরা চাই তরুণরা মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বের হয়ে আসুক। খেলাধুলায় অংশগ্রহণ করলে তারা মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। একজন তরুণ মাঠে নামলে সে শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করে না, বরং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তিনি বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিশু-কিশোররা, বিশেষ করে যারা ফুটপাত ও অবহেলিত পরিবেশে বেড়ে উঠছে, তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

উপদেষ্টা আরো বলেন, সরকার, স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে অনেক নতুন প্রতিভা আবিষ্কার হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াবে। আমি প্রত্যাশা করি, তরুণরা সকলে এগিয়ে আসবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়বে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...