চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম বলেছেন, বিএনপি সাধারণ মানুষ নির্ভর দল। তাই রিকশাচালক, ভ্যানচালক, কৃষকসহ দেশের ৮০ শতাংশ সাধারণ জনগণ বিএনপিকে ভালোবাসে।
তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীদের নিঃস্বার্থ হতে হবে। গত ১৭ বছরে অব্যাহত নির্যাতনের মধ্যেও বিএনপিকে নিঃশেষ করা যায়নি। কারণ জনগণের ভালোবাসাই বিএনপির শক্তি।”
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চাতরীতে নিজ বাড়িতে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
খোরশেদুল আলম আরও বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের সঙ্গে ষড়যন্ত্র করে লুটপাট চালিয়েছে। এখন ইসলামের নাম ব্যবহার করে বিএনপি ও নেতাকর্মীদের ক্ষতি করছে। অথচ দেশের ৯০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান পারভেজ, জাফর, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান, শাহাদত হোসেন, নজরুল ইসলাম লিটন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নুরুল আজিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
আর এইচ /
