রবিবার, ২ আগস্ট ২০২৬

আনোয়ারায় ছাত্রশিবির সভাপতির উপর হামলা, ছাত্রদলের ১২ নেতার নামে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ শিবির সভাপতি মো. মিসকাতুল ইসলামের উপর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় ওয়ালটন প্লাজার সামনে এ হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় আনোয়ারা সরকারি কলেজ শিবির সভাপতি মো. মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের ৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন— আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শিবির সভাপতি মো. মিসকাতুল ইসলাম (২৪)। পরে আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের ৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— হেটিখাইন গ্রামের তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) এবং পরৈকোড়া ইউনিয়নের মো. জাবেদ (২২)।

অভিযোগে বলা হয়, কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও আহ্বায়ক জুয়েলের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা ছাত্রশিবিরের এই দুই নেতাকে আটকায়। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে হামলা চালায়।

পরে জয়কালী বাজার থেকে টেনে-হেঁচড়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা সরে যায়।

আহত মিসকাতুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তি করিয়ে কলেজ থেকে বের হওয়ার পথে ছাত্রদলের এক সদস্য আমাদের ডাকে। আমরা অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা হয়। পরে তারা অতর্কিত হামলা চালায়। এতে আমি ও উপজেলা সভাপতি আলী হোসেন আহত হই।”

তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. বুরহান উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ভর্তি কার্যক্রম শেষে সবাই বাড়ি ফিরে গেছে। এই বিষয়ে অবগত নই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের জেলা পশ্চিম শাখার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ৫ আগস্টের পর তরুণরা নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখছে। কিন্তু ছাত্রদল এখনো শক্তি প্রয়োগের রাজনীতি করছে। আজ আমাদের দুই নেতার উপর হামলা তারই প্রমাণ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...