বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নুরের ওপর হামলায় জড়িতদের বিচার হবে: আসিফ মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন , গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিচার হবে । তিনি বলেন, নুরের ওপর হামলার ঘটনায় একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হবে।

রবিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, নুরুল হক নুর জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা। তার ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের আমলেও কোনও রাজনৈতিক দলের প্রধানের ওপর এভাবে হামলা হয়নি। তার নাকে গুরুতর আঘাত লেগেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে নুরের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হবে।

ফ্যাসিবাদী শক্তি বরদাস্ত করা হবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী শক্তিরা জুলাই অভ্যুত্থানের শক্তির ওপর ক্ষোভ মেটানোর চেষ্টা করছে। আমরা সেটা বরদাস্ত করবো না। সরকারের পক্ষ থেকেও এসব কার্যক্রম সহ্য করা হবে না। কোন কোন প্রতিষ্ঠান রাষ্ট্রের কাঠামোর ভেতর থেকে ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে, সেটাও খতিয়ে দেখা হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে নুরের আন্দোলনকে ‘মব’ আখ্যা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি— এটা আগে বুঝতে হবে। একটা নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে মব হতে পারে?

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে। জাতীয় পার্টিকে তিনি ‘চিহ্নিত ফ্যাসিবাদী দল’ আখ্যা দেন। তার দাবি, জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

নির্বাচনি রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকে চাইবে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হয়ে যাক। কেউ কেউ নির্বাচন পেছানোরও চেষ্টা করবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনাসেই সিদ্ধান্ত এখনও হয়নি। তবে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। সেখানে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

চট্টগ্রাম নিউজ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

আরও পড়ুন

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংসমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...