বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উপজাতীয় নৃত্যে জীবন্ত হল ঐতিহ্যের সুর

অনলাইন ডেস্ক

প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক, কৃষিজীবনের আনন্দ আর সাম্প্রদায়িক ঐক্যের গল্প ফুটে উঠলো বৃষ্টিস্নাত সন্ধ্যায়।

গতকাল ২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০টায় ঐতিহ্য ও শৈল্পিক প্রকাশের এক প্রাণবন্ত মেলবন্ধনে, পূর্ব ও পশ্চিম উপজাতীয় নৃত্যের অভিজ্ঞতা সমৃদ্ধ অনুষ্ঠানটি লালভাই দলপতভাই জাদুঘর, অভিষ্কর একাডেমি অফ পারফর্মিং আর্টস এবং ইনটেক আহমেদাবাদের সহযোগিতায় আইসিসিআর কর্তৃক যৌথভাবে প্রদর্শিত হয়।অনুষ্ঠানে পরিবেশিত হয় পূর্ব ভারতের সাঁওতাল নৃত্য এবং গুজরাটের তিমলি ও মোটা চান্ডলা মেওয়াসি নৃত্য অবির্ভাব ও মেওয়াসি নৃত্যদলের প্রাণবন্ত উপস্থাপনার মধ্যে দিয়ে।

সাঁওতাল নৃত্য, ভারতের প্রাচীনতম উপজাতীয় নৃত্যরূপগুলির অন্যতম।ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও বাংলার সাঁওতাল জনগোষ্ঠীর জীবনে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতি, কৃষিকাজ ও উৎসবের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ছন্দময় দলবদ্ধ ভঙ্গি ও মাটির সঙ্গে একাত্মতা এই নৃত্যের মূল সুর।সাঁওতাল নৃত্য পরিবেশনার নৃত্য নির্মান করেন বিশিষ্ট ভরতনাট্যম নৃত্যশিল্পী ও গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাসনা (স্কুল অব পারফর্মিং আর্টস)বিভাগের অতিথি শিক্ষক শর্মিষ্ঠা সরকার, যিনি নৃত্য নিবেদনে মনোমুগ্ধকরভাবে সৃজনশীল ব্যাখ্যার সঙ্গে ঐতিহ্যের সততা বজায় ও অটুট রেখেছেন। অপরদিকে গুজরাটের আদিবাসী অঞ্চলের দুই অসাধারণ নৃত্যরূপ মঞ্চে প্রদর্শিত হয়।তিমলি নৃত্য, যার উৎপত্তি গ্রামীণ কৃষি সমাজে, মূলত হোলি উৎসবে পরিবেশিত হয় বৃত্তাকার ছন্দে এবং উল্লাসে ভরা ভঙ্গিমায়।অপরদিকে মোটা চান্ডলা মেওয়াসি নৃত্য, যা মেওয়াসি জনগোষ্ঠীর আচার, উপাসনা ও সাম্প্রদায়িক উৎসব হিসেবে পরিবেশিত হয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে, যার শক্তিশালী ঢোলবাদ্য ও মাটির টানমাখা ভঙ্গি উপজাতীয় জীবনের সংগ্রাম ও গর্বকে প্রতিফলিত করে। এই দুই নৃত্যের নৃত্য নির্মান করেন গোকুলেশ, প্রয়াত ‌‍”বচুভাই” এর পুত্র, যিনি মেওয়াসি সংস্কৃতির এক নিবেদিতপ্রাণ রক্ষক।

ঐতিহ্যবাহী পোশাক, উচ্ছ্বাসভরা ছন্দ এবং প্রাচীন ভঙ্গিমা উপস্থিত দর্শকদের যেন ফিরিয়ে নিয়ে গেল ভারতের উপজাতীয় জনজীবনের অন্তরে, জাগিয়ে তোলে গর্ব ও আবেগের সঞ্চার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালভাই দলপতভাই মিউজিয়াম এর সম্মানিত পরিচালক সুজাতা পারসাই, আইসিসিআর আহমেদাবাদ সাব-জোনাল এর সম্মানিত পরিচালক সুভাষ সিংহ ও অন্যান্য অতিথিবৃন্দ। সমন্বয় শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ভারতের অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক ঐতিহাসিক প্রয়াস বটে, যা মনে করিয়ে দেয় আদিবাসী নৃত্য শুধুই শিল্প নয়, এটি প্রতিরোধ ও স্মৃতির বাহক, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে আনা মাটির জ্ঞান, আচার ও আত্মার সুরক্ষক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

আরও পড়ুন

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...