বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘন্টাপর ট্রেন চলাচল স্বাভাবিক 

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আপ লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার ৩ ঘন্টা পর বিকাল তিনটার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী ট্রেনটির ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামমুখী মূল লেনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে ঢাকামুখী লাইন ব্যবহার করে উভয়মুখী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, দ্রুত উদ্ধারকারী টিম এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়। বর্তমানে ট্রেন চলাচল  স্বাভাবিক হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...