কক্সবাজারের চকরিয়ায় গন অধিকার পরিষদের সভাপতি ও ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ আগষ্ট) রাত ১১টার সময় চকরিয়া থানা রাস্তার মাথায় উপরোক্ত বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভের নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম।
উক্ত বিক্ষোভের সময় চকরিয়া থানা রাস্তার মাথাস্থ চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করা হয়। প্রায় একঘন্টা চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। উক্ত বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে গন অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ভিপি নুরের উপর হামলা হচ্ছে একটি গভীর ষড়যন্ত্র। প্রত্যেকটি রাজনৈতিক দলের সমাবেশ করার অধিকার আছে, কিন্ত আজকে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের প্রধানের উপর হামলা করেছে তা কোন দিন মেনে নেওয়া যায় না। আমি এ সরকারকে হুশিয়ার করে দিতে চাই, ভিপি নুর একজন বাংলাদেশের সম্পদ। তার উপর যারা হামলা করেছে তাদেরকে আগামী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তা যদি না হয় সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, এই সরকার দেশের কোন নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে?
আজকে চব্বিশের গণঅভ্যুত্থানের নেতাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে হামলা করেছে, তাই আমাদেরকে বুজতে হবে দেশে ফ্যাসিবাদীদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তাই সরকারের প্রতি অনুরোধ করব আমাদের দলের সভাপতি ও ভিপি নুরের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা যদি না হয় এই সরকার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত বিক্ষোভের সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিক্ষোভ শেষ হলে আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর এইচ/
