সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এনসিটিতে এক দিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড ।

গত ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট হ্যান্ডলিং ৫০০০ (পাঁচ হাজার) টিইইউএস ছাড়িয়েছে।

এর মধ্যে ইমপোর্ট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১০১ টিইইউস ও এক্সপোর্ট ২৯১৮ টিইইউস। সর্বমোট এক দিনে ৫০১৯ টিইইউস হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)

গত ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সিডিডিএল এর কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটসমূহে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কন্টেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাসমূহ নিরসনে সিডিডিএল এর অধীনস্থ কর্মকর্তা ও সদস্যগণ অত্যাধিক দক্ষ ভূমিকা পালন করেছেন।
চলতি মাসে ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিডিডিএল এর পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থে সর্বমোট ১,০৯,২১৭ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০% এর বেশি। এটি বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর ইতিহাসে একটি মাইলফলক।

গত ২৬ আগস্ট কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে একটি এনালাইসিস করা হয়। ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,৭৪,৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ৬ জুলাই) মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬.৬৬%।

বন্দরের সার্বিক কার্যক্রমকে বেগবান করতে অধিক কন্টেইনার হ্যান্ডলিং এর কোনো বিকল্প নেই। সিডিডিএল বন্দরের অপারেটর হিসেবে অপারেটিং এর একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যৎ অপারেটরদের কাছে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...