বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বিয়ের ২৮ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের মাত্র ২৮ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মো. আলমগীর প্রকাশ আলাউদ্দিন (৩০)। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্বপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর পূর্বপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি নগরীর আন্দরকিল্লা এলাকায় একটি ছাপাখানায় চাকরির পাশাপাশি বন্ধুর গ্যারেজে পার্টটাইম কাজ করতেন। পরিবার জানিয়েছে, মাত্র ২৮ দিন আগে আলমগীরের বিয়ে হয়। নতুন সংসারের আনন্দে দিন কাটলেও বুধবার রাতে তা মুহূর্তেই থেমে যায়।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গ্যারেজে গিয়ে তিনি একটি অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে শিকলবাহা সাউথ হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আজাদ বলেন, “নতুন বউ রেখে আলমগীরের মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামের জন্যই গভীর বেদনার।” গ্যারেজ মালিক ও আলমগীরের বন্ধু মো. জয়নাল বলেন, “এমন অপ্রত্যাশিত ঘটনায় আমরা হতবাক। বন্ধুর পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করব।”

আলমগীরের মা শাহনাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মাত্র ২৮ দিন হলো ছেলের বিয়ে হয়েছে। সংসারটা কেমন সুন্দর চলছিল। হঠাৎ সব শেষ হয়ে গেল। মনকে শান্তনা দেওয়া অসম্ভব।” তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগ নেই বলেও জানান তিনি।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত করা হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...