বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মৌসুমি সবজির ন্যায্য দাম নিশ্চিত করতে মিনি কোল্ডস্টোরেজের কার্যক্রম শুরু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশের কৃষিতে নতুন যুগের সূচনা করেছে মিনি কোল্ডস্টোরেজ প্রযুক্তি। সরকারিভাবে সবজি চাষিদের জন্য দেশের বিভিন্ন এলাকায় ছোট হিমাগার বিতরণ কার্যক্রম আজ বুধবার (২৭ আগস্ট)আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ডস্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় সারাদেশে ১০০টি ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ বিতরণ করা হবে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে আয়োজিত অনুষ্ঠানে মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ডস্টোরেজের চাবি হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আজকের এই উদ্যোগ শুধু একটি যন্ত্র বিতরণ নয়, বরং কৃষি খাতে এক নতুন যুগের সূচনা। মৌসুমি সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষকরা এই প্রযুক্তির মাধ্যমে সুবিধা পাবেন। এটি টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।”

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, “উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর এখন লক্ষ্য সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা আধুনিক করা। সোলারভিত্তিক ও মোবাইল অ্যাপ নিয়ন্ত্রিত এই মিনি কোল্ড স্টোরেজ কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।”

প্রকল্পের তথ্য অনুযায়ী, এটি পুরোপুরি কৃষকবান্ধব প্রযুক্তি এবং বাংলাদেশের উপযোগী করে তৈরি। ঘরভিত্তিক টিএসসিআর এবং কনটেইনারভিত্তিক টিএসসিসি—দুটি মডেলের কোল্ড স্টোরেজ তৈরি করা হয়েছে। সোলারচালিত প্রযুক্তিতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ সম্ভব, এবং মোবাইল ফোনের মাধ্যমে রিয়েল টাইমে তদারকি করা যায়।

একটি ঘরভিত্তিক কোল্ড স্টোরেজে ১০ টন পণ্য রাখা সম্ভব এবং খরচ প্রায় ৫ লাখ টাকা, কনটেইনার মডেলের খরচ ১৫ লাখ টাকা। প্রচলিত কোল্ড স্টোরেজের তুলনায় মিনি সংস্করণের খরচ প্রায় ৭০ শতাংশ কম এবং এটি বছরে প্রায় ৩,৫০০ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমায়, যা ১৪০-১৬০টি গাছের সমান পরিবেশবান্ধব সুবিধা প্রদান করে।

প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর বলেন, “দীর্ঘদিন ধরেই বাংলাদেশে কৃষকরা মৌসুমি সবজি ও ফলের ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মিনি কোল্ডস্টোরেজ প্রযুক্তি কৃষকের ঘরেই স্থাপনযোগ্য এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এটি কৃষকের আয় বৃদ্ধি, ফসলের অপচয় কমানো এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ।”

প্রসঙ্গত, গত শীতের মৌসুমে সবজির দরপতনে কৃষকের আহাজারি দেখে প্রধান উপদেষ্টার পরামর্শে পরীক্ষামূলকভাবে সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে কোল্ডস্টোরেজ স্থাপন করা হয়েছিল। আট মাসের পরীক্ষা-নিরীক্ষার পর মিনি কোল্ডস্টোরেজ এখন সরাসরি কৃষকের হাতে পৌঁছে গেল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...