কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে আলহাজ্ব এনামুল হককে সভাপতি ও এম মোবারক আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) রাত ৮ টা ৩০ মিনিটের কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী উপরোক্ত তথ্য নিশ্চিত করে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না উক্ত কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য, গত ২৩ আগষ্ট চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সম্মেলনের তিনদিন পর আজ ২৬ আগষ্ট দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন।
আর এইচ/
