বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফটিকছড়িতে সরকারি জায়গা দখল-বেদখলের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে সংঘর্ষের সময় তিনজন আহত হন।

সংঘর্ষ চলাকালে বারৈয়ারহাট–রামগড়–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে দেড় ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আহতরা হলেন মো. বাবুল, আব্দুল মালেক অনু ও মো. শরিফ, যারা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমীন গ্রুপ সরকারি জায়গা দখল-বেদখলের বিরুদ্ধে মানববন্ধন করছিল। সড়ক অবরোধের কারণে মহাসড়কের গাড়ি আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ পরই নুরুল আমীন ও নাছির উদ্দিন বিপ্লব গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিজিবি মোতায়েনের পর পরিস্থিতি শান্ত হয়।

নুরুল আমীন বলেন, “দাঁতমারা এলাকায় দলীয় নাম ভাঙিয়ে চাঁদাবাজি বরদাশত করা হবে না। মানববন্ধন চলাকালে আমাদের ওপর হামলা হয়েছে।”

বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, “এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নই। জায়গা উদ্ধারে গেলে আমার নামে নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে।”

ভুজপুর থানার ওসি মো. নুরুল আলম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

ফটিকছড়ি ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “পরিস্থিতি শান্ত রয়েছে। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করা হতে পারে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...