বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বের প্রতিযোগিতা: দক্ষিণ চট্টগ্রামে দুই হাজারের কাছাকাছি জীবনবৃত্তান্ত জমা

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের লক্ষ্যে শুরু হওয়া জীবনবৃত্তান্ত জমা কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। এ কর্মসূচিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮৯৭ জন নেতাকর্মী বিভিন্ন পদে আবেদন জমা দিয়েছেন।

সোমবার ( ২৫ আগস্ট) আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম ধাপ শুরু হয়েছিল ৭ জুলাই। নেতাকর্মীদের আগ্রহে তা দ্বিতীয় ধাপে ১১ থেকে ১৪ জুলাই এবং শেষ ধাপে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। তিন দফা কর্মসূচি শেষে বিপুলসংখ্যক আবেদনপত্র জমা পড়ায় দক্ষিণ জেলা বিএনপিতে এখন কার্যত নেতৃত্বের দৌড় শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে আবেদনকারীদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা গুরুতর অভিযোগ থাকলে ৩১ আগস্টের মধ্যে প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাঠাতে হবে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার (০১৭১৫-১৮৯১৮১) বা ই-মেইলে (chattogramdakhinjelabnp@gmail.com)

অভিযোগকারীর পরিচয় স্পষ্ট উল্লেখ করার পাশাপাশি সংগঠন স্পষ্ট করে জানিয়েছে— নির্দিষ্ট মাধ্যম ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ/ আর এইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...