বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত ৪৫% নবজাতক, বাড়ছে শিশুমৃত্যুর হার: স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

দেশে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে মাত্র ৫৫ শতাংশ মাতৃদুগ্ধ পান করতে পারছে, বাকি ৪৫ শতাংশ শিশুই এ গুরুত্বপূর্ণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রতিবছর শিশু মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার ( ২৫ আগস্ট)  সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরজাহান বেগম বলেন, “মাতৃদুগ্ধ পান করতে পারা প্রতিটি শিশুর জন্মগত অধিকার। অথচ আমাদের দেশে এখনো শতকরা ৪৫ ভাগ নবজাতক এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে অপুষ্টি ও নানা রোগে আক্রান্ত হয়ে বহু শিশু অকালে প্রাণ হারাচ্ছে।”

স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো চিকিৎসক যেন বাজারজাতকৃত শিশু খাদ্য বা গুঁড়া দুধ খাওয়াতে নবজাতকদের পরামর্শ না দেন। এটা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।”

সেমিনারে কর্মজীবী মায়েদের সন্তানদের মাতৃদুগ্ধ নিশ্চিত করতে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার চালুর আহ্বান জানান নুরজাহান বেগম। তিনি বলেন, “মাতৃদুগ্ধ গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য কর্মস্থলে উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এতে মায়েরা সচেতন হবেন এবং শিশুরাও সঠিক পুষ্টি পাবে।”

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...