চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার ( ২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে তারা। সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১০টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস নন্দনকানন কার্যালয়ের ওয়্যারহাউজ ইনস্পেকটর ইমরান হোসেন বলেন, আগুনে বার অ্যান্ড রেস্টুরেন্টের আসবাবপত্র ও সাজসজ্জার সরঞ্জাম পুড়ে গেছে। এতে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান জানান, ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৩টি দলের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
আর এইচ/
